তিনি বলেন, ‘স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই।’
প্রাক বাজেট আলোচনায় আমেরিকান চেম্বারে জানায়, বর্তমানে সব মিলিয়ে ৮৫ শতাংশের বেশি কর দিতে হয় সিগারেটের ক্ষেত্রে যা অনেক বেশি। পাশাপাশি সফট ড্রিংকসে ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক কমানোয় দাবি জানায় সংস্থাটি।
আরও পড়ুন:
সংগঠনটির চেয়ারম্যান বলেন, ‘নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে যাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়।’ পাশাপাশি জটিলতা কামতে কাস্টমসের আধুনিকায়ন করার দাবিও জানানো হয়।
এসময় দেশের নানা বন্দরে রিফান্ড পদ্ধতি চালু থাকলেও তা বেনাপোল বন্দরে নেই বলে জানায় ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার। ফলে অনেকে এখনো টাকা ফেরত পায়নি বলে অভিযোগ করেন তারা।
আর নারীদের সর্বনিম্ন আয়করসীমা সাড়ে চার লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন চেম্বার। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর সহায়ক নীতিমালা কাঠামো তৈরির দাবিও জানানো হয়।





