টিকার কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

হাম রুবেলার ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে সরকার। টিকার কোনো ঘাটতি হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ (বুধবার, ৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নোত্তরে মন্ত্রী এ কথা বলেন।

একই সঙ্গে হাম নিয়ে মানুষের মাঝে প্যানিক সৃষ্টি না করতেও আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘টিকার মজুদ শূন্য থেকে শুরু করা হয়েছে। সরাসরি ইউনিসেফ থেকে নেয়া হচ্ছে টিকা। টিকার সরবরাহ স্বাভাবিক রাখতে এরই মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এফএস