গ্রামীণ ব্যাংক সংশোধন বিল সংসদে পাশ

জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন | ছবি: সংগৃহীত
0

সংসদে গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধন কল্পে আনা এ বিলের জন্য অনুমতি প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন:

ডেপুটি স্পিকারের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করে তা অবিলম্বে বিবেচনার প্রস্তাব করেন। পরে ডেপুটি স্পিকার বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করার ভোট দেন, যার পর বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এফএস