ছুটির দিনেও তেলের পাম্পে দীর্ঘ লাইন, সেনা সদস্য নিয়োগ

পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন
পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

শুক্রবার ছুটির দিনেও তেলের পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সন্ধ্যায় বিজয় সরণি ট্রাস্ট পেট্রল পাম্প জ্বালানি সংগ্রহের জন্য লাইন মহাখালী ছাড়িয়ে যেতে দেখা যায়। এসময় ট্রাস্ট পাম্পে গ্রাহকদের উপচেপড়া ভিড় সামাল দিতে সেনা সদস্য নিয়োগ করে কর্তৃপক্ষ।

রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহকদের তেল দিচ্ছে ট্রাস্ট। এখানে মোটরসাইকেল চালকদের জন্য ১ হাজার আর ব্যক্তিগত বাহনের জন্যে ৩৫শ’ টাকার। দীর্ঘ লাইনের একই চিত্র প্রায় বাকি পাম্পগুলোতেও। সেখানেও বাহন ভেদে নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে।

আরও পড়ুন:

এদিকে পরীক্ষামূলক ভাবে সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে ফুয়েল পাস কার্ড। প্রাথমিক অবস্থায় আসাদগেটের সোনার বাংলা ও ট্রাস্ট পাম্পে তেল নিতে হলে বাইকারদের দেখাতে হবে এই পাম্প।

এছাড়া, তেল মজুতকারীদের বিরুদ্ধেও অভিযান চলমান রাখা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এ পর্যন্ত প্রায় ৫ লাখ জ্বালানি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মজুতকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।

ইএ