লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

আকবর হোসেন
আকবর হোসেন | ছবি: সংগৃহীত
0

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিজের পদত্যাগের খবর নিশ্চিত করেন আকবর হোসেন।

আরও পড়ুন:

তবে তার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।

বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিক আকবর হোসেনকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

এসএস