আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
এসময় তিনি জানান, সামাজিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তারদের ধারণা থাকতে হবে। উন্নতমানের শিক্ষার জন্য কারিকুলাম পরিবর্তনের বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিপিএমসির সভাপতি ডা. শেখ মহিউদ্দিন। এসময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার ডা. হুমায়ুন কবির তালুকদার, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায়, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমূহের ইতিহাস, অর্জন ও বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন বক্তারা।




