‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’

কবি মাসুদ অরুন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
কবি মাসুদ অরুন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: সংগৃহীত
2

খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘ধাক্কা দিয়েছেন’— দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

গতকাল (রোববার, ১২ এপ্রিল) ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুদিন ধরে ব্যাপক সমালোচনা করা হয় এ্যানিকে নিয়ে। এ ঘটনায় মুখ খুলেছেন কবি মাসুদ অরুন।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেছেন মাসুদ অরুন। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে।

আরও পড়ুন:

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

একটি ছবিসহ দেয়া পোস্টে মাসুদ অরুন লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’

তিনি বলেন, ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

এএইচ