বন্ধ সরকারি ৬ পাটকল বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
0

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ (বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সভা শেষে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে এবং তেমনি রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে।’

জেআর