দেশে জঙ্গি আছে, ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান | ছবি: এখন টিভি
0

দেশে জঙ্গি আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর জঙ্গিবাদের অভিযোগে জামিন পাওয়া ব্যক্তিরা সরকারের নজরদারির আওতায় আছে। পুনরায় একই কাজে জড়িয়ে পড়লে তাদের জামিন বাতিল করা হবে।’

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে জঙ্গিবাদকে ব্যবহার করেছে এবং বিচারবহির্ভূত হত্যা করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার উগ্রতাকে প্রশ্রয় দিয়েছে।’

এ সময় জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর।’

আরও পড়ুন:

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ফুয়েল পাশ কার্যকর থাকবে।’

গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনই, বৈধ সরকারকে মোকাবিলা করার একমাত্র পথ উল্লেখ ডা জাহেদ উর রহমান বলেন, ‘ভুল তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এফএস