ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক | ছবি: পিএমও
2

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের এই ছুটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা জারি

রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদনও দেয়া হয়।

এসএইচ