ভারত থেকে পশু আসার বিষয়ে বিজিবিকে কঠোর নির্দেশনা

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

দেশিয় খামারিদের সুরক্ষা দেয়ার জন্য ভারত থেকে যেন কোনো পশু দেশে না আসতে পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া এলাকায় মৎস্য চাষি সম্মেলন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশিয় খামারিদের সুরক্ষা দেয়ার জন্য ভারত থেকে যেন কোনো পশু দেশে না আসতে পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া দেশে চাহিদার তুলনায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশিয় খামারিরা যেন লোকসানে না পড়ে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘নাটোর অঞ্চল থেকে অন্তত ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। সেজন্য মাছ রপ্তানিতে নতুন দেশ খোঁজার পাশাপাশি ফিস প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে।’

মৎস্য চাষি কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অন্যান্যরা। এসময় প্রতিমন্ত্রী মৎস্য উপকরণ, আধুনিক মাছ চাষ সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইএ