দেশের ডিজিটালাইজেশন পরিধি পর্যাপ্ত না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

দেশের ডিজিটালাইজেশন পরিধি পর্যাপ্ত না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (রোববার, ১০ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তরুণদের মূল্যবোধ, নৈতিকতা বাড়াতে পারে এমন কনটেন্ট বাড়ানো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘দেশের ডিজিটালাইজেশন পরিধি পর্যাপ্ত না। এসময় বিগত সরকারের সমালোচনা করে বলেন, নৈতিকতা সঙ্কটের কারণেই আগের সরকারের পতন হয়েছে।’

আরও পড়ুন:

একই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ও সামাজিক অবক্ষয় হচ্ছে। মানুষিকতার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। এই দেশে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে রয়েছে।’

এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

ইএ