রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৫

ডিএমপি লোগো
ডিএমপি লোগো | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ (রোববার, ১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ৯ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা ১০ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১১ জন ও হাতিরঝিল থানা ৭ জন।

গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!