পার্বত্য চট্টগ্রামে শহিদ সৈনিক আলতাফ ও তৌহিদের তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

শহিদ সৈনিক আলতাফ ও তৌহিদ
শহিদ সৈনিক আলতাফ ও তৌহিদ | ছবি: সংগৃহীত
0

পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে শাহাদাতবরণকারী শহিদ সৈনিক মো. আলতাফ হোসেন এবং শহিদ সৈনিক মো. তৌহিদুল ইসলাম সাগরের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ।

গত ১৬ মে ২০২৩ সালে পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলার সিলোপি পাড়া এলাকায় কেএনএ সন্ত্রাসীদের ঘাঁটি দখলের উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে স্কাউট হিসেবে দায়িত্বকালে তারা আহত হন।

পরে হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হলেও হাসপাতালে নেয়ার পথে তারা মৃত্যুবরণ করেন। এ আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাদের মরণোত্তর সেনা গৌরব পদকে ভূষিত করা হয়।

আরও পড়ুন:

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের সেবায় তাদের কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এফএস