ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু
ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু | ছবি: সংগৃহীত
0

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে সরকারি টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে। এরই মধ্যে বহু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। ট্রেনে উপলক্ষে অগ্রিম টিকিটধারী ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হবে ২৩ মে থেকে। ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার, ২১ মে)।

বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করছে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর পর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল ২২ মে বিক্রি করা হবে আন্তঃনগর ট্রেনের ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট। ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

এনএইচ