যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন

গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে
গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে | ছবি: এখন টিভি
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঈদের ৭ দিন আগে থেকে ঈদ পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এসএইচ