দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা নিয়ে ইউনিসেফের উদ্বেগ

ইউনিসেফের লোগো
ইউনিসেফের লোগো | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশে সম্প্রতি শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।

সংস্থাটির বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষে এক বিবৃতিতে বলা হয়- সবচেয়ে নিরাপদ থাকার জায়গাতেই তাদের ওপর এই ধরনের ঘটনা ঘটছে। এতে ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনাও জানায় ইউনিসেফ।

আরও পড়ুন:

তাছাড়া কোনোভাবেই যাতে অপরাধীরা ছাড় না পায় সে বিষয়েও জোর দেয় শিশুদের নিয়ে কাজ করা এ সংস্থাটি।

এফএস