আজ (শনিবার, ২৩ মে) দুপুরে যশোরের শামসুল হুদা অ্যাকাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘আগে ক্রীড়াঙ্গনে কিছু দেয়ার জন্য ক্রীড়ামোদীরা আসছেন; আর এখন আসেন নিতে। বাংলাদেশে ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়ামোদীদের জায়গা রাজনীতি, ব্যবসায়ীরা দখল করেছে। এ ধারা থেকে বেরিয়ে আসা উচিত।’
দিনব্যাপী এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে উঠে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে এসে আমি আমার তারুণ্যের দিনগুলিতে ফিরে গেলাম ছোট বাচ্চাদের দেখে। আমার সবচেয়ে প্রিয় শহর যশোরে। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছিলাম। যশোরে আড়াই বছর চাকরি করেছি শুরুতে। শামসুল হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন অ্যাকাডেমি হয়েছে বাংলাদেশে এমন নজির নেই।’
তিনি বলেন, ‘নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। জাহেদী সাহেব এ উদ্যোগ চালিয়ে যাবেন প্রত্যাশা এমন। পাকিস্তান এবং আর্জেন্টিনার বন্ধু এসেছে তাদের ধন্যবাদ। আশা করি যশোরের ফুটবলের মান উন্নত হবে সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে এশিয়ার মধ্যে সেরা দল হবে বাংলাদেশ।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে।
তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।’
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও অ্যাকাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন,
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।
এদিকে বিকেলে বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ফেস্টিভ্যালে ক্ষুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বাবুফের সহ-সভাপতি ও অ্যাকাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এ্যাটাচি জায়ান আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে নাসের জাহেদী তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি অনেক আনন্দের। তবে আজকের দিনটি ভিন্ন মাত্রা পেয়েছে স্পিকার আমাদের মাঝে এসেছেন। তার আগমনে এ অ্যাকাডেমিসহ সব ফুটবলাররা অনুপ্রাণিত হবে। আশা করি এই ধারা চলতে থাকবে।’
এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো অ্যাকাডেমির সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। আশা করেন এখান থেকে বেড়ে উঠবে আগামীর তারকারা।





