বিগত ১৭ বছর কাজী নজরুলকে মূল্যায়ন করা হয়নি: সংস্কৃতিমন্ত্রী

নিতাই রায় চৌধুরী
নিতাই রায় চৌধুরী | ছবি: এখন টিভি
0

বিগত ১৭ বছর কাজী নজরুল ইসলামকে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (রোববার, ১৪ জুন) সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপন করছে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন:

এসময় ২৫ মে থেকে আগামী বছর ২৫ মে পর্যন্ত বছরব্যাপী যে নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে সেখানে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী নজরুলকে নিয়ে বিশেষ আয়োজন থাকছে বলেও জানান মন্ত্রী। তবে, শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে নজরুল বর্ষবরণ সীমাবদ্ধ থাকবেনা। বিদ্রোহী কবির লেখা, দর্শন, সাহিত্যের সংরক্ষণ ও প্রচার নিয়ে সরকার নিয়মিত কাজ করবে বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, জাতীয় কবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে ৪৪টি দেশের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কালচারাল ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছে সরকার।

ইএ