চট্টগ্রামে দেশের প্রথম করমুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি | ছবি: এখন টিভি
0

দেশে প্রথমবারের মত চট্টগ্রাম পোর্ট ও মাতারবাড়ির কাছে ৬০০ একরের করমুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

আজ (বুধবার, ১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও সাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিইআইজেডের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

আরও পড়ুন

ড. নাসিমুল গনি বলেন, ‘রাশিয়া থেকে ৩০ হাজার ও সৌদিআরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকায় এলএনজি আমদানি বন্ধ হয়ে গেছে, জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে।’

এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চ্যালেঞ্জ নিয়েই বর্তমান সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসকরা যেন অতীতের মত রাজনৈতিকভাবে ব্যবহৃত না হন সেজন্য তাদের সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।’

জেআর