গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতি গতিশীল করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: এখন টিভি
0

গ্যাস সংকট কাটিয়ে দেশের অর্থনীতি গতিশীল, নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার কাজ করছে।

তিনি বলেন, গত ১৭ বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। যার প্রভাবে দেশে তৈরি হয়েছে আয় বৈষম্য। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি- বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা।

ইএ