সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (বুধবার, ৩০ জুন) সকালে খিলগাঁও আনসার সদরদপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু মাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ।

দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানান তথ্যমন্ত্রী।

এসময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা জরুরি।’

এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জেআর