স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রস্তুতের নির্দেশ ইসির

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
0

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ১৫ জুলাই) ইসি সচিবালয়ের নির্বাচন শাখা-৩ থেকে জারিকৃত জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নতুন সময়সূচী অনুযায়ী, খসড়া তালিকার ওপর দাবি কিংবা আপত্তি দাখিলের সময় ১৮ আগস্ট এবং তা নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট ধরা হয়েছে। একইসঙ্গে আগামী ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আদেশে জানানো হয়, সবশেষ প্রকাশিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ এবং এর সবশেষ সংশোধনী অনুযায়ী, জেলা পরিষদ ব্যতীত বাকি সব স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন:

সেই লক্ষ্যেই নির্দিষ্ট এলাকার ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ, তার ওপর দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা সুনির্দিষ্ট করেছে কমিশন।

এবার ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ব্যয়নিয়ন্ত্রণ ও সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে।

সময়সূচী কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বিশেষভাবে তাগিদ দেয়া হয়েছে।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!