আজ (শুক্রবার, ১৭ জুলাই) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নগরবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ম-নীতি মেনে পরিচালনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদও দেন তিনি।
পাশাপাশি হাসপাতালের সামনে ময়লার বিন স্থাপনেরও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘রাজধানীর উত্তরাঞ্চলের মানুষের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হাসপাতালের বর্জ্য নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথ স্থানে অপসারণ করতে হবে।’ এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সবসময় সতর্ক রয়েছে বলেও জানান তিনি।





