১৮০ দিনের মধ্যে শেষ হবে চার বড় প্রকল্প: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি | ছবি : সংগৃহীত
0

একনেক সভায় অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ১৮০ দিনের মধ্যে চারটি বড় প্রকল্প সম্পন্ন করবে পরিকল্পনা মন্ত্রণালয় বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আজ (বুধবার, ২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, এডিবির পুরো বাস্তবায়ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে।

আরও পড়ুন:

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ ৮০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। ৫টি নতুন অঙ্গ সংযোজন করায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডলার রেটের কারণে ভ্যাট ট্যাক্স মিলিয়ে ব্যয় বেড়েছে। এছাড়া ইউটিলিটি কিছু লাইন স্থানান্তর করতে খরচ বেড়েছে।’

তিনি আরও জানান, প্রত্যেকটি প্রকল্প প্রতিনিয়ত মনিটরিং করার জন্য ড্যাশবোর্ড তৈরি করছে সরকার।

এফএস