আজ (বুধবার, ২২ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে।’
আরও পড়ুন:
সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল, এছাড়া, আগামী আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানানো হয়।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় গ্যাসের সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে মেরামতের কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।





