আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) তিনি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতে সাতকানিয়া-লোহাগাড়ার বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত বাঁধ, নদীতীর ভাঙন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও নদীতীর সংরক্ষণে জরুরি প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রকল্প ও উদ্যোগ দ্রুত গ্রহণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





