জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি ব্যবসা করলে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব

হাবিবুর রশিদ হাবিব
হাবিবুর রশিদ হাবিব | ছবি: এখন টিভি
0

জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি কোনো ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) রাজধানীর মুগদা এলাকায় শিশুদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, ‘একজন শিক্ষার্থী একটি বৃক্ষ— এই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।’

পাঁচ বছরে ২৫ কোটি গাছ দেশের পরিবেশের আমূল-পরিবর্তন করবে বলে মনে করেন মন্ত্রী।

আরও পড়ুন:

বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ সবুজায়ন করে নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন করতে হবে।

এসময় তিনি বলেন, ‘বিগত সময়ের মতো জনগণের ওপর মাস্তানি করে যদি কেউ নেতা হতে চায়, তাকে নেতা হতে দিবো না।’

রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা দিতেই আপনারা নির্বাচিত করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এসএস