মন্ত্রি বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীরা বলে তুমি কে, আমি কে, অমুক ধর্ম, তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই, তুমি কে, আমি কে, বাংলাদেশি-বাংলাদেশি।’ আমাদের পরিচয় একটাই।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্ম বাণীর বিরোধিতা করে।’
তিনি আরও বলেন, ‘আমরা যার যার ধর্ম কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেকারণেই অন্য ধর্মাবলম্বীকে শ্রদ্ধা করব।’
আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং পূজা উদযাপন পরিষদের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





