উপকূলীয় বন রক্ষা ছাড়া সাইক্লোন মোকাবিলা ও নীল অর্থনীতির সুফল সম্ভব নয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: সংগৃহীত
0

উপকূলীয় বন ও পরিবেশ রক্ষা করা না গেলে সাইক্লোন প্রতিরোধ কিংবা নীল অর্থনীতির সুফল পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (‎সোমবার, ৩ জুলাই) রাজধানীর হোটেল দি ওয়েস্টিনে এ সংক্রান্ত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলের অর্থনীতি ও মৎস্য সম্পদ রক্ষায় প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশসহ চারটি দেশের পরিবেশ ও ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় মাউন্টেনস টু ম্যানগ্রোভস কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা জানান, বৈজ্ঞানিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল উদ্ধার ও সংরক্ষণ এখন সময়ের দাবি।

জেআর