দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের দাফন সম্পন্ন

দিপু মনি ও তার স্বামী
দিপু মনি ও তার স্বামী | ছবি: সংগৃহীত
0

সাবেক মন্ত্রী ডা. দিপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী তোফীক নাওয়াজের দাফন সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে বনানী কবর স্থানে তাকে দাফন করা হয়।

শেষ বিদায়ে স্ত্রী দিপু মনি, দুই সন্তান ও পরিবারের সদস্য, প্রতিবেশীসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে স্বামীর জানাজায় অংশ নিতে প্যারোলে ১২ ঘণ্টার জামিন নিয়ে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে সকাল সাড়ে ৮ টায় কলাবাগানের বাস ভবনে আসেন ডা. দিপু মনি।

এসময় স্বামীর মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দুপুর ১২ টায় আইনজীবী তৌফীক নাওয়াজের মরদেহ নেয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয় বনানী কবর স্থানে।

জেআর