জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন | ছবি: সংগৃহীত
0

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বঙ্গভবনে শপথ নেয়ার আগে জুমার নামাজের পর রাষ্ট্রপতি জিয়া উদ্যানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। এ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।

এ নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন, যাদের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সন্ধ্যায় এ ফলের গেজেট প্রকাশ করা হয়।

এএম