দেশের নদী ও পানি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর | ছবি: সংগৃহীত
0

দেশের নদী ও পানি ব্যবস্থাকে সরকার ঢেলে সাজাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

উজানের দেশ বেশি সুবিধা নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহারের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’ এসময় ন্যায্যতার সাথে পানির হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান রাশেদ আল তিতুমীর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, ‘জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোন চুক্তি করবে না সরকার।’ আদর্শ আলাদা হলেও দেশের প্রয়োজনে সবাই অভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

ইএ