হুমায়ুন কবিরকে ব্রিটিশ হাইকমিশনারের অভিনন্দন; দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক | ছবি: সংগৃহীত
0

নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সারাহ কুক জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।’

উভয় দেশের জন্য দৃশ্যমান সুফল নিশ্চিত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানান ব্রিটিশ হাইকমিশনার।

এএম