১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার; প্রত্যেকে পাবেন এক লাখ টাকা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম স্টিয়ারিং কমিটির সভা
শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম স্টিয়ারিং কমিটির সভা | ছবি: এখন টিভি
0

‘শিক্ষক দিবস’ উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকার ১২ জন শিক্ষককে দুই লাখ করে ২৪ লাখ টাকা দিতো। আমরা শিক্ষকদের মর্যাদা, তাদের কাজের স্বীকৃতি ও সহযোগিতা বাড়াতে চাই। আমাদের লক্ষ্য হলো ১০০ জন শিক্ষককে নির্বাচন করা এবং তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা। যারা ভালো কাজ করেছেন, তাদের ভালো কাজের স্বীকৃতি দেয়া, পুরস্কৃত ও উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

শিক্ষকদের সম্মাননা জানানো প্রধানমন্ত্রীর ইচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা কমিটির সদস্য; ভিসি, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করবো। গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানো, অর্থের পরিমাণ নির্ধারণ, নির্দেশনা এবং বাজেট নিয়ে আরও আলোচনা করা হবে।’

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন:

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার

একনজরে অনুদানের পরিমাণ, নির্বাচন প্রক্রিয়া, অবসর সুবিধা, সোশ্যাল মিডিয়া নীতিমালা ও পে স্কেল অন্তর্ভুক্তির আপডেট

বিষয় / তথ্য ক্যাটাগরি (Category) শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও উদ্যোগ (Details)

সম্মাননা প্রাপ্ত শিক্ষকের সংখ্যা

সারা দেশের ১০০ জন গুণী শিক্ষক

পুরস্কারের অর্থ ও মোট বাজেট

প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা (সর্বমোট ১ কোটি টাকা বরাদ্দ)

উপলক্ষ ও নির্বাচন প্রক্রিয়া

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভিসি ও ইউজিসি চেয়ারম্যানসহ স্টিয়ারিং কমিটির মিটিংয়ে নতুন নীতিমালা তৈরি হচ্ছে

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা

২০১৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের অংশ পরিশোধিত; সরকারি অনুদানের বাকি অর্থও দ্রুত দেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষকদের ৯ নম্বর পে স্কেল

নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির উদ্যোগ চলছে; সরকারি কর্মচারীদের অনুপাতে তারাও সুবিধা পাবেন

সোশ্যাল মিডিয়া আচরণবিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত কর্মকাণ্ড রোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্দেশিকা তৈরি হচ্ছে

এএইচ