আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গার চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় তিনি জানান, গত বছরের তুলনায় নগরীতে ডেঙ্গু সংক্রমণের হার কমেছে। ভবিষ্যতে সংক্রমণ আরও কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে বাড়ির আশপাশ ও ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেয়ার আহ্বান জানান মেয়র।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ৯ জন। আর চলতি মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন।




