জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মাহদী আমিন

ড. মাহদী আমিন
ড. মাহদী আমিন | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সোলার এনার্জিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘২১টি ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে। এ সময় বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুন:

পাঁচটি এফএসারইউ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার জানিয়ে তিনি বলেন, ‘এফএসআরইউ ছাড়াও ল্যান্ডবেজ টার্মিনালের পরিকল্পনা নিচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দাড় উন্মোচন করবে।’

এফএস