ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ | ছবি: এখন টিভি
0

২০২৭ সালের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নিয়ে আরও আলোচনা চলবে। কবে নাগাদ শুরু হবে চূড়ান্ত তারিখ আরও বৈঠক করে তারপর চূড়ান্ত করে জানানো হবে। আরও সাইডলাইন ওয়ার্ক করতে হবে।’

তবে বৈঠকে অংশ নেয়া সবপক্ষ ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য একমত বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনার বলেন, ‘পুরো নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পরীক্ষা। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় পাওয়া যাবে। পরে আবার রোজা ও বোর্ড পরীক্ষা শুরু। টাইট শিডিউলে কীভাবে সব আঁটানো যায় সেটা নিয়ে পরিকল্পনা হবে। তবে ইসি আগের পরিকল্পনা থেকে সরে আসেনি।’

এদিকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী ও প্রযুক্তি মোতায়েন করা হবে বলে জানান তিনি।

এসএস