এর আগে দুপুর থেকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় সেখানে উপস্থিত ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক শুরু হয়।
জানা গেছে, দুপুরের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হলে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডিসি হারুন অর রশিদ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। এ সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এসময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।’
আরও পড়ুন
তিনি বলেন, ‘তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিলো এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে তারা সেখানে ‘‘জয় বাংলা’’ স্লোগান দিয়েছেন মর্মে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এছাড়া তারা আরও কোনো কর্মকাণ্ড করেছেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও যাচাই করা হবে।’
ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা বলতে পারছেন না।
তিনি আরও বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়া নেয়া হবে।’
সাংবাদিক বা অন্য কোনো পেশার মানুষ সেখানে আটক হয়েছেন কি না জানতে চাইলে ডিসি হারুন বলেন, ‘সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ আছেন কি না, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
তাদের সেখানে জড়ো হওয়ার কোনো অনুমতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।’


-320x167.webp)


