বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ২ লাখ টাকা করে দেয়া হবে

শিক্ষক দিবস
শিক্ষক দিবস | ছবি: সংগৃহীত
0

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট দুই কোটি টাকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে নায়েমে জাতীয় সরকারি কলেজের নন ক্যাডার শিক্ষকদের ট্রেনিং শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি।

এসময় প্রায় পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান সচিব। বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেসব সুযোগ-সুবিধা পান, শিক্ষকরাও পর্যায়ক্রমে সমান সুযোগ-সুবিধা পাবেন।’

অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে সচিব আব্দুল খালেক বলেন, ‘বেতন-ভাতা, পে-স্কেল, স্থায়ীকরণ, বদলি ও প্রশিক্ষণসহ শিক্ষকদের বিভিন্ন বিষয়ে কাজ চলছে। যারা এখনো স্থায়ী হতে পারেননি, তাদের অচিরেই স্থায়ী করার পাশাপাশি বদলি থেকে বঞ্চিত শিক্ষকদেরও শিগগিরই বদলির সুযোগ দেয়া হবে।’

জেআর