তৃতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘প্রকৃতি রক্ষা কোনো খরচ নয় বরং এটি একটি বিনিয়োগ।’
এদিকে, দিনের আরেক সেশনে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, ‘স্বাধীনতার পর থেকে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে কানাডা।’
এছাড়া কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, জলবায়ু প্রযুক্তিতে সহায়তা বাড়িয়ে দু'দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে নেয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক হবে বলেও মন্তব্য করেন কানাডিয়ান হাইকমিশনার।





