‘দীর্ঘজীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস

সমাজসেবা অধিদপ্তর
সমাজসেবা অধিদপ্তর | ছবি: এখন টিভি
0

‘দীর্ঘজীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।

আজ (বুধবার , ৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অধিদপ্তরে গিয়ে শেষ হয়। এসময় প্রবীণ ব্যক্তি,সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রবীণ হলেই সমাজে তাদের প্রয়োজন ফুরিয়ে যায় এ ধারণা ঠিক নয়। বরং প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের উদ্যমকে সমন্বয় করেই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

এএইচ