কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলাম। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ‘দেশের জনগণের জানমাল রক্ষা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাশকতা শঙ্কা।’
এদিকে, গ্রেপ্তার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির অডিও বার্তাটি তার নিজের বলেই ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।