প্রবাসীদের শ্রম ও ত্যাগের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

প্রবাসীদের শ্রম, ঘাম, ত্যাগ ও অর্জনকে যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-রামরু আয়োজিত সোনার মানুষ সম্মিলনে একথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘রেমিট্যান্স শুধু লাখো পরিবারের জীবন পরিবর্তন করছে না, দেশের অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অভূতপূর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাই প্রমাণ করে প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’

এসময় অভিবাসন ব্যয় কমানো, প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন সরকার ধ্বংসস্তূপ থেকে শুরু করলেও ফিনিক্স পাখির মত জেগে উঠছে তাই সংগ্রাম করে জয় লাভ করতে হবে বলে তাগাদা দেন রাষ্ট্রপতি।

জেআর