আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ড. আবদুল মঈন খান গত বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।





