আজ (সোমবার, ২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর জারি করা আদেশে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপনে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।





