Recent event

তারেক রহমানকে ‘আমার ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

তারেক রহমান ও মমতা বন্দ্যোপাধ্যায়
তারেক রহমান ও মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
0

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার ‘শুভনন্দন’, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দল ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

তিনি আরও লেখেন, ‘আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

এএম