আজ (শুক্রবার, ৬ মার্চ) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।
পল্টন, বিজয় সরণী হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। এর আগে বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পর ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।’
আরও পড়ুন:
আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপিকে সার্ভিসের উপহার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক উপদেষ্টা খলিলুর রহমান।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থানে দলীয় লোক বসানোর মাধ্যমে অতীত রাজনীতি মনে করিয়ে দিচ্ছে বিএনপি। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটে জনগণের রায়কে গুলি করার পায়তারা করছে সরকার।’
এসময় এসময় জুলাই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয় সরকারকে।
