জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় শাহবাগ থানায় মামলা করতে আসে ছাত্রদল।
পরে খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন:
ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে থানার ভেতর ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। থানার ভেতরে ডাকসুর আরেক নেতা এবি জুবায়েরও আটকা পড়েছেন বলে অভিযোগ করা হয়।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।





