মাহফুজ কবির মুক্তা বলেন, ‘স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়।’ তার রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর ও পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক হিসেবে রিজভী আহমেদ তার শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থান।
তিনি বলেন, ‘বিএনপির রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তার ত্যাগ ও সংগ্রামের এক অনন্য স্বীকৃতি মিলেছে।’
রিজভীর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের পথচলা আগামীতে আরও বেগবান হবে বলেও উল্লেখ করেন মাহফুজ কবির মুক্তা।
রিজভীর উদ্দেশে তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ শরীরে জনগণের সেবা করার তৌফিক দেন।’
মাহফুজ কবির মুক্তা আরও বলেন, ‘আপনি আছেন বলেই আমরা সাহসের সঙ্গে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।’





